BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৪
আজকের সর্বশেষ সবখবর

জুমার নামাজরত অবস্থায় মসজিদের খাদেমের মৃত্যু


মে ২৮, ২০২২ ৩:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: বরিশালে জুমার নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মসজিদের খাদেম। মৃত খাদেমের নাম আ. হালিম আকন (৭৫)।

আ. হালিম আকন দীর্ঘদিন ধরে উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুর জামে মসজিদের মুয়াজ্জিনসহ খাদেমের দায়িত্ব পালন করে আসছিলেন। শুক্রবার (২৭ মে) জুমার নামাজরত অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এসময় মসজিদে উপস্থিত মুসল্লিরা হতবিহবল হয়ে পড়েন।

জুমার নামাজপড়া অবস্থায় তার এ মৃত্যু পরম পাওয়া ও সৌভাগ্যের বলে অনেকেই মন্তব্য করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টায় উত্তর নাজিরপুর ঈদগাঁহ ময়দানে জানাজা শেষে তাকে ওই গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।