BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৯
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে দিনব্যাপি অভিযান চালিয়ে ১৫ একর জমি উদ্ধার


মে ২৬, ২০২২ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

বাহুবল প্রতিনিধি::কাজী মাহমুদুল হক সুজনঃ হবিগঞ্জের বাহুবলে ১৫ একর সরকারী খাস জমি উদ্ধার করা হয়েছে।বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলে জমি উদ্ধারের কাজ।

জানা যায়, উপজেলার সাতকাপন ইউনিয়ন হরহরিয়া মৌজায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জমির পরিমান ১৫ একর।এলাকার কিছু প্রভাবশালী মহল লেবু বাগান করে সরকারী এসব জমি দখল করে রাখে।

পরে উদ্ধার অভিযানে যোগ দেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা। উদ্ধার অভিযান শেষে লাল নিশান টানিয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে সহযোগিতা করে বাহুবল মডেল থানা পুলিশের একটি দল এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

সরকারি স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।