BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১১
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা সিটি নির্বাচনে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন


মে ১৫, ২০২২ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোট গ্রহণের একমাস আগে এক প্লাটুন বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে।

রবিবার (১৫ মে) জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় মহড়া দেন বিজিবি’র সদস্যরা।

রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, ‘তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি দেখার জন্য ইতোমধ্যে মাঠে আছেন। আজ (রবিবার) থেকে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীতে যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বিজিবি সদস্যরা মাঠে কাজ করবেন।’

দেশে কোনোভাবেই খাদ্যসংকট তৈরি হবে না: খাদ্যমন্ত্রীদেশে কোনোভাবেই খাদ্যসংকট তৈরি হবে না: খাদ্যমন্ত্রী
নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ‘এই মুহূর্তে প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু করার কথা নয়। কিন্তু যারা প্রচারণার প্রয়াস চালাচ্ছেন, আমরা তাদের শোকজ করছি এবং মৌখিকভাবে সতর্ক করছি।’

উল্লেখ্য, আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হবে। নির্বাচনে ১০৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হবে। এর মধ্যে ৬৪০টি ভোটকক্ষ থাকবে। তফসিল গ্রহণের পর থেকে আজ পর্যন্ত নির্বাচনে ১৮৯ জন প্রার্থী তাদের নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে একজন, সাধারণ কাউন্সিলর পদে ৮ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩ জন রয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।