BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেট মহানগর বিএনপি ৩নং ওয়ার্ডের পক্ষ থেকে পংকী ও মিফতাকে ঈদের শুভেচ্ছা


মে ৪, ২০২২ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী পংকী ও সদস্যসচিব মিফতাহ সিদ্দিকীর পক্ষ থেকে সিলেট সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শামীম আহমদ চৌধুরী।

রবিবার (১লা মে) এক বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শামীম আহমদ চৌধুরী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও সারাবিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।

তিনি আরো বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরোও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক রাজনীতির পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি। আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নেই। দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। বিজ্ঞপ্তি

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।