BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৫
আজকের সর্বশেষ সবখবর

ডোপ টেস্টের মাধ্যমে ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনের নির্দেশনা


এপ্রিল ২৭, ২০২২ ২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডোপ টেস্টের মাধ্যমে উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনের জন্য লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা দিয়েছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।

জেলা ছাত্রলীগ সভাপতি রাশেদ জামান বিলাস ও সম্পাদক আরিফ ইসলাম মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের ইফতার মাহফিলে অংশ নেন। পরে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এ সময় ছাত্রলীগ নেতাদের এমন নির্দেশনা দেন তিনি।

হাতীবান্ধার ডাকালীবান্ধা আলহাজ্ব শমসের উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ ছাড়াও উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস সরকার, ইউএনও নাজির হোসেন উপস্থিত ছিলেন।

বিডি সিলেট ডেস্ক/ সূত্র -ঢাকা পোস্ট /

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।