বিডিসিলেট ডেস্ক : সিলেট মহানগর ৩নং ওয়ার্ড বিএনপির আহবায়ক গঠনের লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওয়ার্ড ভিত্তিক নেতাকর্মীর তথ্য সংগ্রহ লক্ষে তথ্য ফরমপূরণ করে ওয়ার্ডের ১২ জন নেতাকর্মী টিম লিডার, যুগ্ম আহবায়ক সিলেট মহানগর বিএনপি ও বার বার নির্বাচিত ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম এর কার্যালয়ে মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ১২টায় নেতাকর্মীর পূরনকৃত তথ্য ও উপাত্ত ফরম হস্তান্তর করা হয়েছে। তথ্য উপাত্ত ফরম গ্রহন করেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের একান্ত সচিব তিমির আহমদ।
ফরম জামাদানকারী ৩নং ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরা হলেন মো: নজরুল ইসলাম, মো: শামীম আহমদ চৌধুরী, রাজিব কুমার দে রাজু, মো: আব্দুল কাইয়ুম (রংগু), মো: সেলিম, সৈয়দ নুর আলী, মো: আব্দুল হামিদ, মো: জাফর, মো: আমিন শাহ, মো: রব্বানী, মো: জাহাঙ্গীর আহমদ চৌধুরী ও মোহাম্মদ আলী প্রমুখ।
