BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৯
আজকের সর্বশেষ সবখবর

মহান স্বাধীনতা দিবসে সিলেট ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ


মার্চ ২৬, ২০২২ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণা দিবসে সিলেটে জেলা ও মহানগর ছাত্রদলের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শনিবার (২৬ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস এবং শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণা দিবস উপলক্ষে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মাসরুর রাসেল, মো: আব্দুস সালাম, মো: শাহিন আহমদ,আদনান আহমদ চৌধুরী, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল মুকিত তুহিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান চৌধুরী, আফসার শহীদ চৌধুরী সায়েম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমাম মো. জহির, ইমাদ আহমদ, জেলা ছাত্রদলের মুক্তিযুদ্ধা ও গবেষণা সম্পাদক আজমল হোসেন অপু, মহানগর ছাত্রদলের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুল আহমদ মাহি,  স্বেচ্ছাসেবক দল ১৫নং ওয়ার্ডের আহবায়ক দেলওয়ার হোসেন আহমদ, মহানগর ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব,জেলা ছাত্রদলের সদস্য কাশেম আহমদ, আল আমিন সাজু প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।