বিডি সিলেট ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসুচি অনুষ্টিত হয়েছে।
শনিবার (১৯ মার্চ)-দুপুরে নগরীর সিমান্তিক কমপ্লেক্সে এ কর্মসুচির উদ্ধোধন করেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ।
দুপুর ১ টা থেকে ৩ ঘটিকা পর্যন্ত বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের চিকিৎসকের তত্বাবধানে এক শতাধিক ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ২০ ব্যাগ রক্ত প্রদান করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারাদেশে পাঁচ দিনব্যাপী যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে টানা পাঁচদিনের কর্মসূচির তৃতীয় দিনে আজ এ কর্মসুচি পালন করে সিলেট জেলা যুবলীগ। এসময় সিলেট জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামীকাল ২০ মার্চ(রবিবার) সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুও মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র,সাংস্কৃতিক অনুষ্টান ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সরাসরি শুনা কয়েকজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।পরের দিন ২১ মার্চ সমাজে পিছিয়ে জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বাতরণ করা হবে।
