BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩১
আজকের সর্বশেষ সবখবর

তেলের দামে ঊর্ধগতি সরকার বিরোধী ষড়যন্ত্র: হবিগঞ্জে হানিফ


মার্চ ১৬, ২০২২ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক :: আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, তেলের দামে হঠাৎ ঊর্ধগতি সরকার বিরোধী ষড়যন্ত্রের অংশ। বাজার নিয়ন্ত্রণ, তেলের মজুদ এগুলো সরকার বিরোধী ষড়যন্ত্র। হঠাৎ তেলের দাম বৃদ্ধি করে বাজারে অস্থিতিশীলতা ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে।

হানিফ আরো বলেন, আমাদের প্রিয় এই দেশকে নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, বর্তমান সরকারের এই উন্নয়ন অগ্রগতির চলার পথ কখনো মসৃন ছিল না। বার বার ষড়যন্ত্রে বাধাগ্রস্থ হয়েছে। এখনও ষড়যন্ত্র বিদ্যমান রয়েছে।

মাহবুবউল আলম হানিফ আরো বলেন, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না তারা ষড়যন্ত্র করে সরকারের কোন কিছু করতে না পেরে বিদেশী প্রভুদের মাধ্যমে লবিষ্ট নিয়োগ করে। বিদেশী প্রভুদের দিয়ে এই দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চায়।

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের এক প্রতিনিধি সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মাহবুববউল আলম হানিফ আরো বলেন, তৃণমূলের কর্মীরাই আওয়ামীলীগের প্রাণ। তৃণমূলের কর্মীদের কারণেই বাংলাদেশ আওয়ামীলীগ বার বার সরকার গঠন করতে পারছে। আর বিএনপি জামাতজোট আমাদের এই দেশকে পাকিস্তানী আদর্শে পরিণত করতে চেয়েছিল। জয় বাংলা শ্লোগানকে নিষিদ্ধ করেছিল জিয়া।

হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী পরিচালনায় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নাহিদ বলেন, হবিগঞ্জের তৃণমূল আওয়ামীলীগ একটা সুসংগঠিত পরিবার। তাই এর ধারাবাহিকতা তাদেরকে ধরে রাখতে হবে। তিনি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার মানুষের উন্নয়নে কাজ করছে। এই উন্নয়ন অগ্রযাত্রা যাতে করে থমকে না যায় সে জন্য আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।

এছাড়াও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ, কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য আজিজুস সামাদ ডন প্রমুখ।

সভায় সভাপতির সমাপনী বক্তব্যে এমপি আবু জাহির বলেন, আগের চেয়ে হবিগঞ্জের তৃণমূল আওয়ামীলীগ অনেক সুসংগঠিত। প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সুদৃঢ় নেতৃত্বের কারণেই হবিগঞ্জে এগিয়ে যাচ্ছে আওয়ামী পরিবার। তিনি বলেন, হবিগঞ্জের আওয়ামী পরিবারে নেতৃত্ব নিয়ে প্রতিযোগীতা আছে কিন্তু প্রতিহিংসা নেই। গত নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন তাদেরকে কেন্দ্রীয় নির্দেশে জেলা আওয়ামীলীগে রাখতে পারি নাই। কিন্তু দলের হাইকমান্ড যদি তাদের বিষয়ে আবার পুণঃবিবেচনা করেন অবশ্যই তাদেরকে নিয়ে আসা হবে।

এমপি আবু জাহির আরো বলেন, যারা নৌকার বিপক্ষে গিয়ে বিদ্রোহী হয়েছেন শুধু তারাই নয় যারা বিদ্রোহীদের মদদ দিয়েছে তাদের বেলায় কঠোর সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।