BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৫
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, আটক ৮


মার্চ ১১, ২০২২ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক : চাঁদপুরে বুধবার (৯ মার্চ) বিকেলে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাদী হয়ে হামলা ও বিস্ফোরক আইনে ৮৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

শুক্রবার (১১ মার্চ) চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক মো. শাজাহান বাদী হয়ে এ মামলাটি করেন।

এরই মধ্যে ৮ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে খোকন, মুন্না, লিটন, বাদশা, বারেক ছাড়া অন্যদের নাম-পরিচয় সম্পর্কে কিছুই জানা যায়নি।

চাঁদপুর সদর মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার ৯ মার্চের সংঘর্ষের ঘটনায় সিসি ফুটেজ দেখে আসামিদের নাম অন্তর্ভুক্তি করা হয়েছে। মামলায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইব্রাহিম কাজী জুয়েলকে প্রধান আসামি করা হয়েছে।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, ৮৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে এই মামলা দায়ের করা হয়েছে। মামলায় উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

গত ৯ মার্চ চাঁদপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশ, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।