BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৭
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনের হোয়াইটচ্যাপল স্টেশনে বাংলায় লেখা নাম !


মার্চ ১০, ২০২২ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক :: যুক্তরাজ্যের লন্ডনের হোয়াইটচ্যাপেল আন্ডার গ্রাউন্ড স্টেশনটির নাম ইংরেজির পাশাপাশি বাংলা হরফে লিখেছে রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যে সংস্কার পর চালু করা হয়েছে স্টেশনটি। এখান থেকেই সংযুক্ত হবে ক্রস রেল। বাংলাদেশি অধ্যুষিত সেই স্টেশনে প্রতিদিন হাজার হাজার ভিন্ন ভাষাভাষীর মানুষ চলাচল করে থাকেন।

হোয়াইটচ্যাপেল রেল স্টেশনে বাংলা হরফ লেখা নিয়ে বাঙালি কমিউনিটিতে প্রশংসায় ভাসছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর মেয়র জন বিগস সহ যারা এটি বাস্তবায়নে কাজ করেছেন।

প্রবাস থেকে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন……

যুক্তরাজ্যের মাটিতে এই প্রথম, কোন ষ্টেশনের নাম বাংলায় লিখা হলো।

আমরা গর্বিত, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাঙালি।

উল্লেখ্য, হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম বাংলায় লেখার জন্য নানা পর্যায় থেকে বিভিন্ন সময় দাবি উঠে আসছিল। গত বছরের ১৭ ডিসেম্বর শ্যাডওয়লের বাসিন্দা আব্দুল কাইয়ুম চৌধুরী একটি চিঠি লিখেন লন্ডন মেয়র, টাওয়ার হ্যামলেটসের মেয়র, স্থানীয় এমপিসহ ট্রান্সপোর্ট ফর লন্ডনকে। গত ১৭ ফেব্রুয়ারি ট্রান্সপোর্ট ফর লন্ডনের একজন মুখপাত্র জেরী হোয়াইট একটি চিঠি লিখে জানান, আব্দুল কাইয়ুম চৌধুরীর লেখা চিঠিসহ আরও বিভিন্ন জায়গা থেকে একই দাবি উত্থাপিত হওয়ায় ট্রান্সপোর্ট ফর লন্ডন ইংরেজির পাশাপাশি বাংলায় স্টেশনের নাম লেখার প্রয়োজনীয়তা নিয়ে সম্ভাব্যতা যাচাই করেছে। তারা সকল পর্যায়ের কাজ শেষ করে হোয়াইট চ্যাপেল স্টেশনে ইংরেজির পাশাপাশি নাম লেখার সিদ্ধান্ধ নিয়েছে বাংলায়। এই হোয়াইট চ্যাপেলেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গৌরবের শহীদ মিনার। পাশেই বাংলাদেশিদের আদি ঠিকানা ব্রিকলেনসহ ইস্ট লন্ডন মসজিদ, ব্রিকলেন মসজিদ, আশেপাশের বেশীরভাগ দোকানের নামও বাংলা হরফে লেখা। সেই গৌরবগাঁথার সাথে জন্ম হলো আরেকটি ইতিহাসের।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।