BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেট মহানগর বিএনপি ৩নং ওয়ার্ডের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান


মার্চ ৮, ২০২২ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক : সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির ৩,৫ ও ৬ নং ওয়ার্ডের টিম লিডারসহ তিন সদস্যকে ৩ নং ওয়র্ডের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় নগরীর কাজলশাহে সম্মাননা প্রদান করা হয়।

কাজলশাহের বিশিষ্ট মুরব্বী শামসুদ্দিন আহমদের সভাপতিত্বে ও রাজীব কুমারদের পরিচালনায় প্রধান অতিথি সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, টিম লিডার ও ৬নং ওয়ার্ডের কউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমকে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করেন ৩নং ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি মো: শামীম আহমদ চৌধুরী। বিশেষ অতিথি মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমদ মাসুককে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করেন ৩ নং ওয়ার্ডের যুবদল নেতা এড. এম. এ লাহিন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক প্রচার সম্পাদক শামীম মজুমদারকে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করেন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন রাহেল, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরীকে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করেন ৩নং ওয়ার্ড মহানগর বিএনপি নেতা রাজীব কুমার দে রাজু।

 

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।