BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৬
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে জেলা কৃষকলীগের মিছিল


ফেব্রুয়ারি ২৬, ২০২২ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক : সিলেট জেলা কৃষক লীগের কমিটি পুনর্বহালের জন্য মানবতার মা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে নগরীতে শুকরানা মিছিল বের হয়।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট রেজিস্ট্রারী মাঠ থেকে শুকরানা মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আহমেদুর রব এর পরিচালনায় সমাবেশে বক্তব্য বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সহ সভাপতি খলকু মিয়া, সমবায় বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফু, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পদ শামীম কবির, কুটির শিল্প বিষয়ক সম্পাদক সাইয়ুম বকস, ধর্ম বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন তারা মিয়া, কৃষি ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক আব্দুস সবুর সুজাম, প্রচার সম্পাদক আবুল হুসেন (অবসরপ্রাপ্ত সার্জেন্ট), সহ প্রচার সম্পাদক ইমরান খান রায়হান, সদর উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আঙ্গুর মিয়া, জেলা সদস্য সোরাব আলী, আব্দুল মান্নান, আব্দুল কাহার, শুয়েব আহমদ লকুছ, কাঁচা মিয়া মেম্বার, জামাল চৌধুরী, কামাল আহমদ খোকন, আলহাজ্ব খালেদ হোসেন, আশফাক উদ্দিন আহমদ, খোকন মিয়া, ফটিক মিয়া, বদরুল আলম, খসরু নোমান, ফারুক আহমদ, সুলতানা আহমদ, দিলোয়ার হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, মানবতার মা, কৃষকরত্ন প্রধানমন্ত্রী সব সময় প্রকৃত ও ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন করেন। তারই ধারাবাহিকতায় সিলেট জেলা কৃষকলীগের কমিটি পুনর্বহাল করেছেন। বক্তরা বলেন, সত্যের কাছে অপশক্তি সব সময় পরাজিত হয়। তার প্রমাণ বর্তমান কমিটি। বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে কৃষকলীগের তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।