BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৫
আজকের সর্বশেষ সবখবর

ভাষা শহীদদের প্রতি সিলেট জেলা যুবলীগের শ্রদ্ধা


ফেব্রুয়ারি ২১, ২০২২ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডটকম : ২১শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। দিবসটি উপলক্ষে প্রভাত ফেরী ও ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান জেলা যুবলীগের নেতৃবৃন্দ।

সোমবার (২১শে ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় সিলেট জেলা পরিষদের সামন থেকে প্রভাতফেরী ও প্রভাত ফেরী শেষে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা যুবলীগের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো.শামীম আহমদসহ নেতৃবৃন্দ।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেস্কো) ১৯৯৯ সালে মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত কয়েক বছর ধরে দিবসটি পালিত হচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।