BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪২
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে : সিলেটে পরাষ্ট্রমন্ত্রী


ফেব্রুয়ারি ১৫, ২০২২ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক :: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসার সুযোগ এখন আর নেই। তিনি বলেন, ‘বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে। তারা জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু এখন আর সে সুযোগ নেই।’

মঙ্গলবার সিলেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটিতে বিএনপির পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব না করা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আমরা গণতান্ত্রিক নিয়মে বিশ্বাস করি। আর বিএনপির জন্ম গণতন্ত্রের মাধ্যমে হয়নি। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। এরপর তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে দুমড়েমুচড়ে ধ্বংস করে দিয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপিকে নির্বাচন করতে হলে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। জনগণের কাছে যেতে হবে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই।’

এক প্রশ্নের জবাবে সিলেটের স্বাস্থ্যসেবা নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সিলেটসহ সারা দেশ থেকে অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু সিলেটে স্বাস্থ্যসেবা খাতের মান উন্নত করা গেলে ভারতের সেভেন সিস্টার থেকে রোগীরা এ অঞ্চলে সেবা নিতে আসবেন।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।