BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩০
আজকের সর্বশেষ সবখবর

যেকোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে: কাদের


ফেব্রুয়ারি ৭, ২০২২ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক : চার মাসের মধ্যে অপেক্ষমাণ গ্রাহকদের ড্রাইভিং লাইসেন্স বিতরণ শেষ করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

ওবায়দুল কাদের বলেন, বিআরটিএতে কোনো কর্মকর্তার জরুরি বদলি প্রয়োজন হলে তা নিয়মের মধ্যে করা হবে। তবে এ নিয়ে কোনো রাজনৈতিক তদবির কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা না এলে যতই উন্নয়ন হোক তাতে কোনো লাভ হবে না। তাই যেকোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

এ সময় বিআরটিএ থেকে যেকোনো মূল্যে দালালের দৌরাত্ম্য দূর করার নির্দেশ দেন মন্ত্রী।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।