BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩০
আজকের সর্বশেষ সবখবর

পররাষ্ট্রমন্ত্রীর সুস্থতা কামনায় জেলা যুবলীগের দোয়া মাহফিল


ফেব্রুয়ারি ৪, ২০২২ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক : সিলেটের কৃতি সন্তান সফল পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন ও সহধর্মিনী সেলিনা মোমেনর সুস্থতা কামনা করে সিলেট জেলা যুুুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল ও শিরণী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বাদ জুমআ হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ করা হয়।

মিলাদ মাহফিল শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও সেলিনা মোমেনের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য,গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এ ফল পাওয়া গেছে। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য তার নাইজার সফরের কথা ছিল। এ সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তার করোনা পরীক্ষা করা হয়। পররাষ্ট্রমন্ত্রীর শরীরে এসময় করোনার কোনও লক্ষণ ছিল না।

বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। পররাষ্ট্রমন্ত্রীর নাইজার সফর বাতিল করা হয়েছে। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।