BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আ’লীগের ১০ বিদ্রোহী প্রার্থী দল থেকে বহিষ্কার


জানুয়ারি ২১, ২০২২ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডটকম :: ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট জেলায় আরো ১০ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।

এর মধ্যে সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার একটি ইউনিয়নে ৩ জনকে এবং ওসমানীনগর উপজেলার চারটি ইউনিয়নে ৭ জনকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার ১টি ইউনিয়নে ৩ জন বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করায় জেলা আওয়ামী লীগ কর্তৃক গঠনতন্ত্রের ৪৭ ধারা ১১ উপধারা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের কারণে সংশ্লিষ্টদের নিজ নিজ পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে সরাসরি বহিষ্কার করা হয়েছে।

একই ধারায় ওসমানীনগর উপজেলার আওয়ামী লীগ ৭
বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করে। পরবর্তী কার্যক্রম ও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবরে পাঠানো হলো

কোম্পানীগঞ্জ উপজেলায় বহিস্কৃত প্রার্থীরা হলেন:
১. মো: আব্দুল ওয়াদুদ সহ-সভাপতি উপজেলা আওয়ামী লীগ ও ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী।

২. ফরহাদ হোসেন -সাংস্কৃতিক সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ ও ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী।

৩. মো: মজনু মিয়াঁ, সহ-সভাপতি ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী।

এদিকে ওসমানীনগর উপজেলা বহিস্কৃত প্রার্থীরা হলেন:

১. আব্দুল হাফিজ মতিন (গেদাই মিয়া) সাবেক সাধারণ সম্পাদক, ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।

২. গোলাম রব্বানি চৌধুরী সুমন,  আওয়ামী লীগ নেতা ও ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।

৩. আলহাজ্ব হক আলকাছ, সভাপতি বুরুঙ্গা ইউনিয়ন কৃষকলীগ ও ৪নং বুরুঙ্গা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।

৪. আলহাজ্ব সুরমান হোসাইন-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লন্ডন  মহানগর আওয়ামী লীগ ও সাবেক সাধারন সম্পাদক বুরুঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের এবং ৪নং বুরুঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।

৫. অরুনোদয় পাল ঝলক – যুগ্ম-সাধারণ সম্পাদক ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ ও ৬নং তাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।

৬. ইউসুফ আলী – আওয়ামী নেতা ও ৬নং তাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।

৭. ময়নুল আজাদ ফারুক – সাধারণ সম্পাদক, উছমানপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সদস্য, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ এবং ৮নং উছমানপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।