BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৮
আজকের সর্বশেষ সবখবর

পররাষ্ট্রমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সিলেটে স্থাপন হচ্ছে ‘ওয়াসা’


জানুয়ারি ১২, ২০২২ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডটকম : সিলেটের কৃতিসন্তান, সিলেট-১ আসনের সংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ঐকান্তিক প্রচেষ্টায় সিলেটে স্থাপন করা হচ্ছে ওয়াসা (Wasa- Water and Swearage Authority) কার্যালয়। এটি পানি সরবরাহ এবং নর্দমা ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত একটি আধা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান।

ইতোমধ্যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই এর কার্যক্রম শুরু হবে।

নগরভবনে বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।