BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫২
আজকের সর্বশেষ সবখবর

মোমেন ফাউন্ডেশনের উদ্যোগে মহানগর যুবলীগের শীতবস্ত্র বিতরণ


ডিসেম্বর ২৫, ২০২১ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপির ব্যক্তিগত তহবিলে গঠিত মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে সিলেট মহানগর যুবলীগের আয়োজনে সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিতদের এবং শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) বিকালে সিলেট আম্বরখানাস্থ দর্শনদৈউরি এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপির ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, মহানগর যুবলীগ নেতা আব্বাস আহমদ, এমদাদ হোসেন ইমু, রুহুল আমিন, রেজাউল করিম হাসান, সৈয়দ নাহিদ রহমান সাব্বির, মাসুক মিয়া, আমিনুল ইসলাম প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, শীতের শুরু থেকেই শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছে মোমেন ফাউন্ডেশন। আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে। শীতের সময় অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। বঙ্গবন্ধুর সৈনিক ও শেখ হাসিনার কর্মী হয়ে মানুষের জন্য কাজ করতে চাই।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।