BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৩
আজকের সর্বশেষ সবখবর

মালদ্বীপকে উড়িয়ে দিলো বাংলাদেশ


ডিসেম্বর ২৫, ২০২১ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহ্‌রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গতকাল মালদ্বীপকে ৩-০ সেটে হারায় স্বাগতিকরা। নেপালকে ৩-০ সেটে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করেছিল আলি পোর আরোজির দল। ২৫-১৪ ব্যবধানে প্রথম সেট জয়ের পর দ্বিতীয় সেটে আরও আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামে বাংলাদেশ। মালদ্বীপ কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পেরে ওঠেনি, হেরে যায় ২৯-১৯ পয়েন্টে। তৃতীয় সেটে জমে ওঠে ম্যাচ। কখনও মালদ্বীপ, কখনও বাংলাদেশ এগিয়ে থেকেছে। এক পর্যায়ে ১৯-১৯ সমতা থাকার পর স্বাগতিকরা এগিয়ে যায় ২১-১৯ ব্যবধানে।

দুই পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে ২২-২১ করে ম্যাচ জমিয়ে তোলে অতিথিরা। নাটকীয়তার তখনও বাকি। নাঈম হোসেন, সোহান শেখ ও সাঈদ আল জাবিরের তিন সফল অ্যাটাকে শেষ পর্যন্ত ২৫-২২ ব্যবধানের জয় পায় বাংলাদেশ। ম্যাচ শেষে অধিনায়ক হরষিত বিশ্বাস বলেন, ‘আমরা দুই ম্যাচ জিতেছি। আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। টানা দুই জয়ে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। মালদ্বীপের বিপক্ষে তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণ, এই সেটে কোচ নতুন কিছু খেলোয়াড়কে পরখ করেছেন, কেননা আমাদের পরের ম্যাচ শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে। ওরা অনেক শক্তিশালী দল; গত এসএ গেমসে আমরা ওদের বিপক্ষে মাত্র একটা সেট জিততে পেরেছিলাম। এবার যেহেতু আমাদের নিজেদের মাঠে খেলা। শ্রীলঙ্কার বিপক্ষে এবার আমাদের জয়টা দরকার।’ এদিকে বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে মেয়েরা আছে হারের বৃত্তেই। গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ সেটে (২৫-১১, ২৫-১৫, ২৫-১৪) হেরেছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে তারা কিরগিজস্তানের কাছে ৩-০ সেটে হেরেছিল মেয়েরা

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।