BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৭
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে কখনো যে কথাটি বলবেন না স্বামী


নভেম্বর ২৩, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

লাইফস্টাইল ডেস্ক : বিয়ের পর একজন পুরুষের জীবনে বাবা-মা ও স্ত্রী-দুই পক্ষের সম্পর্কই গুরুত্বপূর্ণ। কিন্তু একই ছাদের নিচে বসবাস কিংবা পারিবারিক সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক সময় তৈরি হয় মতবিরোধ। তখন স্বামী কার পক্ষ নেবেন, তা নিয়ে দেখা দেয় টানাপোড়েন।

সম্পর্কবিষয়ক পরামর্শদাতা চেতনা চক্রবর্তীর মতে, স্ত্রীকে কখনোই বলা উচিত নয়, ‘আমার মা-বাবাই আমার এক নম্বর অগ্রাধিকার, তাদের সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া তোমার আর কোনো উপায় নেই।

তার মতে, পরিণত মানসিকতার একজন স্বামী বাবা-মাকে সম্মান করার পাশাপাশি স্ত্রীর অনুভূতি ও মতামতকেও গুরুত্ব দেবেন। কোনো সমস্যা হলে বাবা-মা ও স্ত্রী-উভয়ের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করবেন।

কেন এমন কথা ক্ষতিকর?

বিয়ের পর নতুন পরিবেশে মানিয়ে নিতে একজন নারীর সময় প্রয়োজন হয়। এ অবস্থায় স্বামী যদি সব সময় বাবা-মায়ের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে জানান, তাহলে স্ত্রীর মনে অবহেলা ও নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে। ধীরে ধীরে বাড়তে পারে অভিমান ও দূরত্ব।

স্ত্রীকে কি বাবা-মায়ের আগে রাখতে হবে?

বিষয়টি আসলে কে বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রতিযোগিতা নয়। বাবা-মায়ের প্রতি দায়িত্ব পালন যেমন জরুরি, তেমনি দাম্পত্যজীবনে স্ত্রীর মতামত ও অনুভূতিকেও সম্মান করা প্রয়োজন। পরিস্থিতি বুঝে দায়িত্ব ভাগ করে নেওয়া এবং আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়াই সুস্থ সম্পর্কের ভিত্তি। সংসারে ভালোবাসা ও সম্মান বজায় রাখতে কাউকে ছোট করা নয়, বরং প্রত্যেকের অবস্থান ও অনুভূতিকে গুরুত্ব দেওয়াই জরুরি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।