গঠনতন্ত্র পরিপন্থিভাবে কমিটি গঠন এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে নগরীর পশ্চিম সুবিদবাজারস্হ লন্ডনী রোডের ঐতিহ্যবাহী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘অগ্রণী তরুণ সংঘ’-এর নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির (একাংশ) আটজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদত্যাগ করেছেন।
সম্প্রতি এক যৌথ বিবৃতির মাধ্যমে তারা তাদের এই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। পদত্যাগকারী নেতৃবৃন্দ হলেন—নবগঠিত কমিটির সহ-সভাপতি হাবীব আহমদ, সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ অপু, অর্থ সম্পাদক শেখ আল নাহিয়ান রাফি, সাংগঠনিক সম্পাদক জাহেদুর আলম রাফি, দপ্তর সম্পাদক আব্দুল মালিক বাবলু, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হালিম ওহি, ১ম নির্বাহী সদস্য জুবায়ের আহমদ ও ৩নং নির্বাহী সদস্য নাবিল আহমদ জিসান।
পদত্যাগকারী নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে বলেন, আমরা সবসময় অগ্রণী তরুণ সংঘের আদর্শ ও গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু যে প্রক্রিয়ায় এই কমিটি গঠন করা হয়েছে, তা সংগঠনের মূল চেতনার পরিপন্থি। এমন বিতর্কিত ও গঠনতন্ত্র বহির্ভূত কমিটিতে থেকে কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা স্বেচ্ছায় ও সজ্ঞানে স্ব-স্ব পদ থেকে পদত্যাগ করছি। তারা আরও জানান, সংগঠনের ঐতিহ্য রক্ষায় এবং গঠনতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে তারা সাধারণ সদস্যদের সাথে নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।
তবে একসাথে শীর্ষ আট দায়িত্বশীলের এমন পদত্যাগে সংগঠনের সাধারণ সদস্য ও স্থানীয় মহলে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য গত ৩০ নভেম্বর অগ্রনী তরুণ সংঘের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সাধারণ সদস্যদের মতামত উপেক্ষা করে সম্পূর্ণরুপে গঠনতন্ত্রকে পাশ কাঠিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন কতিপয় উপদেষ্টাবৃদ্ধ।
