BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩০
আজকের সর্বশেষ সবখবর

অসত্য ও অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যাবে না: মনজুরুল ইসলাম আফেন্দি


নভেম্বর ১, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি বলেছেন, রাজনৈতিক দলগুলোর প্রতি দেশ ও জনগণের অনেক প্রত্যাশা থাকে। তাই জমিয়তের প্রত্যেক দায়িত্বশীলকে দেশ ও উম্মাহর স্বার্থে সততা, দায়বদ্ধতা ও আমানতদারিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অসত্য ও অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যাবে না।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার ২০২৬-২০২৯ সেশনের নবনির্বাচিত কমিটির দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, বর্তমানে বাংলাদেশের রাজনীতি এক কঠিন সময় অতিক্রম করছে। একদিকে সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে, অপরদিকে বিরোধী দলের বিরুদ্ধে পরাজিত শক্তির সঙ্গে আঁতাতের অভিযোগ উঠছে। এমন পরিস্থিতিতে দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় জমিয়ত কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।

শাখার সভাপতি মুফতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মাওলানা আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান।

এ সময় সিলেট জেলা ও মহানগর জমিয়তের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।