BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১০
আজকের সর্বশেষ সবখবর

সরকারী ডাক্তাদের প্রাইভেট ভিজিট ২০০ ও বেসরকারী ডাক্তাদের ৩০০ টাকা নির্ধারণ করার জোর দাবী


অক্টোবর ১০, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (০৯ অক্টোবর) সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ৩৮তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ১ নভেম্বর রবিবার জাতীয় যুব দিবস ২০২৬, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী, সিলেট কল্যাণ সংস্থার প্রথম কর্মীসভা ও সাংগঠনিক কর্মতৎপরতার উপর গুরুত্বারোপ করে ব্যাপক আলোচনা করা হয়।

সভায় বর্তমান সময়ে ডাক্তাদের মাত্রাতিরিক্ত প্রাইভেট ভিজিট নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ১২ অক্টোবর সোমবার বেলা ১১.৩০ ঘটিকায় সিলেটের প্রশাসকের কার্যালয়ে সরকারী ডাক্তাদের প্রাইভেট ভিজিট ২০০ টাকা ও বেসরকারী ডাক্তাদের প্রাইভেট ভিজিট ৩০০ টাকা নির্ধারণ করার দাবীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবর (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী। ১ নভেম্বর রবিবার জাতীয় যুব দিবস ২০২৬, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী, সিলেট কল্যাণ সংস্থার প্রথম কর্মীসভা ও সাংগঠনিক কর্মতৎপরতার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না। বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, আন্তর্জাতিক সম্পাদক মোঃ জহিরুল হক জাকির, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম খান, সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, নেতৃবৃন্দদের মধ্য থেকে শ্রীকান্ত চন্দ্র দাস, দিলীপ আচার্য, মোঃ আব্দুল লতিফ, ঋতু রঞ্জন দেব, হরিমোহন রায়, মোঃ সুবাব মিয়া, মোঃ সিকন্দর আলী ও অনিল দাশ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।