লন্ডন থেকে সিলেটে আসার পর কামরুল হক লিটন (৩৮) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে লন্ডন থেকে আগত ইএ২০২ ফ্লাইটে সিলেট আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দরে অবতরণের পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ কামরুল হক লিটন সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল এলাকার বাসিন্দা। তার পিতার নাম মরহুম লেকন্দর মিয়া এবং মাতার নাম মরহুমা করফুল নেছা।
পরিবারের সদস্যরা জানান, বিমানবন্দরে অবতরণের পর থেকে কামরুল হক লিটনের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তার সঙ্গে থাকা হোয়াটসাপঅ্যাপ নম্বর ০৭৯০৮৯৭৭৯৩৩-এ যোগাযোগ করা যাচ্ছে না বলে জানা গেছে। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি কামরুল হক লিটনের সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে ০১৭১১০৬৪৫৬০ ও ০১৬০৬৪৪০৫৮৮ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
নিখোঁজের তথ্য
নাম: কামরুল হক লিটন
বয়স: ৩৮ বছর
পিতা: মরহুম লেকন্দর মিয়া
মাতা: মরহুমা করফুল নেছা
ঠিকানা: জগদল, দিরাই, সুনামগঞ্জ
নিখোঁজের তারিখ: ১৪ সেপ্টেম্বর, সোমবার
সময়: সকাল ৯টা ২০ মিনিট
সর্বশেষ অবস্থান: সিলেট আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দর
ফ্লাইট: ইএ২০২ (লন্ডন সিলেট)
হোয়াটসাপঅ্যাপ নম্বর: ০৭৯০৮৯৭৭৯৩৩
