সিলেটে ছিনতাইকারী সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ সেপ্টেম্বর) নগরীর নাইওপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
গ্রেফতারকৃতরা হলেন কোতোয়ালী মডেল থানার সওদাগরটুলা চারাদিঘীরপার এলাকার আলমগীর ও আয়না মতি বেগমের ছেলে বরকত আলী (২০), সুনামগঞ্জের দিরাই থানার নয়াগাঁও এলাকার শাহজাহান মিয়া ও মনোয়ারা বেগমের ছেলে সানি আলম (২৪) ও শাহপরান থানার বটেশ্বর মালাটিলা এলাকার মো. ইসহাক ও রোকসানা বেগমের ছেলে রাকিব রানা (২২)।
তারা সবাই কোতোয়ালী মডেল থানায় গত ২৯ আগস্ট দায়েরকৃত একটি মামলার আসামি। (নং-৪৬)
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা গ্রেফতারকৃত তিনজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
