বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার নির্বাহী পরিষদের বৈঠক রবিবার (০৯ আগষ্ট) শাখা সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন, বি.কে.এম সিলেট মহানগর শাখার সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মুফতি আলী আহমদ, মাওলানা সানা উল্লাহ, মাওলানা কমর উদ্দিন, ডা: মাওলানা মোস্তাফা আহমদ আজাদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা রিয়াজ উদ্দিন আল মামুন, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, মাওলানা ফয়জুন নুর, মাওলানা শামসুল ইসলাম, হাজী আব্বাস জালালী, ক্বারী মাওলানা আবুল হুসাইন, মাওলানা আইয়ুব আলী কামালী, হাফিজ মাওলানা তফজ্জুল হক, মাওলানা জহুরুল হক প্রমুখ।
সভাপতি তার বক্তব্যে বলেন, সিলেট নগরীতে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। নগরের অধিকাংশ এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। গরমের মধ্যে লোডশেডিংয়ের পাশাপাশি মশার উৎপাত বেড়ে যাওয়ায় দুর্ভোগ আরও বাড়ছে নগরজুড়ে। দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন নগরবাসী। তিনি আরও বলেন, পাইকারি ও খুচরা বাজারে সবজি-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। তাই অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার পদক্ষেপ গ্রহণ করতে হবে।
