BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১৯
আজকের সর্বশেষ সবখবর

বিয়ানীবাজারে পিতার দায়ের কোপে কিশোরী নিহত


জুলাই ১০, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় পিতার দায়ের কোপে রায়কা আক্তার রিয়া (১৭) নামে এক কিশোরী নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার জুমার নামাজ চলাকালে উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরে গোসল করতে যাওয়ার সময় রিয়াকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তারই পিতা আবু বক্কর।

জানা যায়, নিহত রায়কা আক্তার রিয়া তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামের মশাহিদ আলীর নাতনি। ঘটনার সময় তিনি তাঁর নানা বাড়িতে অবস্থান করছিলেন। রিয়ার পৈতৃক বাড়ি গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিস্তারিত আসছে—

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।