BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫০
আজকের সর্বশেষ সবখবর

বর্ণমালা সিটি একাডেমি স্কুলে আন্তঃমণিপুরী মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


জুন ২, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের বাগবাড়ি বর্ণমালা সিটি একাডেমি স্কুল মাঠে রবিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে নরসিংটিলা ও সাগর দিঘীর পাড় আয়োজিত আন্তঃমণিপুরী মিডবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা।

রোমাঞ্চকর এ ফাইনালে ট্রাইব্রেকারে খাদিম প্যানেলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এ-সেভেন এক্স শিবগঞ্জ। রানার্সআপ হয় খাদিম প্যানেল।

টুর্নামেন্টে সিলেট বিভাগের বিভিন্ন এলাকার মোট ১৪টি দল অংশগ্রহণ করে। খেলা উপলক্ষে মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো টুর্নামেন্টজুড়ে অংশগ্রহণকারী দলগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও নান্দনিক ফুটবল উপহার দেয়।

খেলায় এলাকার বিশিষ্ট মুরোব্বিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসেন, সানাউল হক সানা, কান্তমণি সিংহ, নিলাকান্ত মনির, নিরেন সিংহ, সমরেন্দ্র সিংহ, নবীন সিংহ, অমর সিংহ, অমলেশ সিংহ, অর্জুন সিংহ, পারভেজ আহমদ, সুমন সিং, শামিম রেজা, কামাল আহমদ, সাচ্চু মিয়া, আমিনুর রসিদ সহ আরো অনেকে।

h2 - Bd Sylhet News

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রথম পুরস্কার প্রদান করেন অ্যাডভোকেট আজিম উদ্দিন, দ্বিতীয় পুরস্কার প্রদান করেন ডা. কমলজিৎ রাজকুমার এবং তৃতীয় পুরস্কার প্রদান করেন আমেরিকা প্রবাসী ইয়াহিয়া আহমেদ রুবেল। এ সময় মণিপুরী ও মুসলিম সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি বিশ্বজিৎ রাজকুমার। সার্বিক পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক জয় মণি সিংহ।

আয়োজকরা জানান,মণিপুরী যুবসমাজের মধ্যে ক্রীড়া চর্চা বৃদ্ধি, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।