BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২০
আজকের সর্বশেষ সবখবর

কানাইঘাটে খামারি পর্যায়ে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে খামারি প্রশিক্ষণ


মে ২০, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কানাইঘাট উপজেলায় “অধিক দুধ উৎপাদনে গাভী ব্যবস্থাপনা ও লাভজনক খামার গঠন” শীর্ষক একদিনব্যাপী খামারি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে বুধবার (২০ মে) এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার গবাদিপশু পালনকারী খামারীগন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ প্রাণকৃষ্ণ হাওলাদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কানাইঘাট। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের এরিয়া সেলস ম্যানেজার কৃষিবিদ মোঃ আমিরুল হক।

প্রশিক্ষণে গাভীর সঠিক পরিচর্যা, সুষম পুষ্টি ব্যবস্থাপনা, আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি, রোগ প্রতিরোধে টিকা প্রদান এবং লাভজনক খামার পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি খামারিদের বাস্তব সমস্যা সমাধান ও উৎপাদন বৃদ্ধির কৌশল নিয়েও পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ডাঃ প্রাণকৃষ্ণ হাওলাদার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে সকল অংশগ্রহণকারীকে সনদপত্র প্রদান করা হয়।

অংশগ্রহণকারী খামারিরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের খামার ব্যবস্থাপনায় নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়ক হবে, যা ভবিষ্যতে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি এবং আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।