BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২১
আজকের সর্বশেষ সবখবর

শিশু রামিসা হত্যা: সিলেট মহানগর যুব জমিয়তের তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি


মে ২০, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মিরপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ৭ বছরের শিশু রামিসাকে বিকৃত যৌন নির্যাতন ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে যুব জমিয়ত বাংলাদেশ। বুধবার (২০ মে) সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসআদ উদ্দিন ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার সহ নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে এই ক্ষোভ ও প্রতিবাদ জানান।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “একটি ৭ বছরের অবুঝ শিশুকে যেভাবে বিকৃত যৌন নির্যাতনের পর নৃশংসভাবে হত্যা করে মরদেহ খণ্ড-বিখণ্ড করা হয়েছে, তা চরম বর্বরতা। এই ঘটনা মানবতাকে চরমভাবে লজ্জিত করেছে। কোনো সুস্থ সমাজে এমন জঘন্য অপরাধ মেনে নেওয়া যায় না। খুনি এবং তার সহযোগী স্ত্রীকে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক ফাঁসির ব্যবস্থা করতে হবে, যেন ভবিষ্যতে আর কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

উক্ত বিবৃতিতে সংহতি প্রকাশ করেন মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা আফজাল হোসাইন খান, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আব্দুল আহাদ আল আতিক, মাওলানা ফয়জুল হাসান খান, মাওলানা মুজাহিদুল ইসলাম, হাফিজ মাওলানা শাহিদ হাতিমী, মাওলানা আব্দুল হাসিব খান ও মাওলানা এনামুল হক।

বিবৃতিতে আরও একাত্মতা পোষণ করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ কোরাইশী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দীন খান, মাওলানা হায়দার আলী, মুফতী আশরাফ ফুআদী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা সায়েম আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ চৌধুরী, মাওলানা খলিলুল্লাহ মাহবুব, এম বশির আলী; প্রচার সম্পাদক মুফতী নোমান বিন আফসার, সহ-প্রচার সম্পাদক সৈয়দ ইয়াকুব আহমেদ; অর্থ সম্পাদক এম ফয়সাল আহমদ, সহ-অর্থ সম্পাদক মুফতী মারুফ হাসান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ কামরান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান, সাহিত্য সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ; সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম ইমাম উদ্দীন এবং দপ্তর সম্পাদক হাফিজ আব্দুল কাদির, মাওলানা রুহুল আমিন মারজান, মাওলানা ফজলুল করিম, মাওলানা আব্দুল কাদির, মাওলানা জিয়াউদ্দিন, মাওলানা ফখরুল ইসলাম ইমরান প্রমুখ।

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর নেতৃবৃন্দ অবিলম্বে এই পাশবিক হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল হোতা এবং তার সহযোগী স্ত্রীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সাথে নিহত শিশুর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।