BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৭
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা এডভোকেট মুজিবের মৃত্যুতে খান জামালের শোক


মে ১৫, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) , জেলা পরিষদের সাবেক সদস্য এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল।

আজ এক শোকবার্তায় তিনি মরহুম এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। শোকবার্তায় তিনি মরহুমের আত্বার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় আব্দুল আহাদ খান জামাল বলেন এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে বিএনপি হারালো একজন নিবেদিত প্রান নেতাকে এবং সিলেট জেলা আইনজীবী সমিতি হারালো একজন বিজ্ঞ আইনজীবীকে। মরহুম মুজিবুর রহমান মুজিব ছিলেন একাধারে রাজনীতিবিদ, আইনজীবী ও সমাজসেবক। তার মৃত্যুতে যে শুন্যতা তৈরি হয়েছে তা সহজে পুরন হবার নয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।