BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৭
আজকের সর্বশেষ সবখবর

অপসংস্কৃতি রুখতে ইসলামী সংস্কৃতির বিপ্লব ঘটাতে হবে: মাওলানা জয়নাল আবেদীন


মে ৭, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

অপসংস্কৃতির সয়লাব রোধে এবং নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনে সুস্থ ও আদর্শিক ইসলামী সংস্কৃতির বিপ্লব ঘটানো এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন প্রাচীনতম সাংস্কৃতিক সংগঠন ‘জাগরণ ইসলামী সাংস্কৃতিক দল’-এর চেয়ারম্যান মাওলানা জয়নাল আবেদীন।

বৃহস্পতিবার (৭ মে) সিলেট বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে আয়োজিত সংগঠনের এক জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন। মাওলানা জয়নাল আবেদীন সুদূর ইউরোপ থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে সংগঠনের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও দিক-নির্দেশনামূলক আলোচনা পেশ করেন।

বাদ আসর থেকে শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ বৈঠকটি চলে এশা পর্যন্ত। জাগরণ পরিচালক হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদারের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মাওলানা আব্দুল আহাদ-এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী সংগীত পরিচালক তারেক মাহমুদ, সহকারী প্রচার সম্পাদক কাওসার আহমদ ও দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ জামিল প্রমুখ।

বৈঠকে জাগরণের কার্যক্রম গতিশীল করতে নিয়মিত সাপ্তাহিক প্রশিক্ষণ এবং আগামী ঈদুল আজহার পর বড় পরিসরে ‘হামদ ও নাতে রাসুল (সা.) সম্মেলন’ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে জাগরণের শিল্পীরা একটি সংক্ষিপ্ত লাইভ প্রোগ্রাম করেন। এতে শিল্পীরা মনোমুগ্ধকর হামদ-নাত, দেশাত্মবোধক সংগীত ও জাগরণী নাশীদ পরিবেশন করেন। ইসলামী সংস্কৃতির প্রসারে জাগরণের প্রতিটি কর্মীকে নিষ্ঠার সাথে মাঠে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘটে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।