দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সেলিম হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শোক ও সমবেদনা জ্ঞাপন করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিক ও সদস্য সচিব মোঃ নুরুল আমিন।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন সেলিম ছিল স্বেচ্ছাসেবক দলের এক পরিক্ষিত নেতা। বিগত দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সে অগ্রনী ভূমিকা পালন করেছিল। তার মৃত্যুতে স্বেচ্ছাসেবক দলের যে ক্ষতি হলো তা সহজে পুরন হবার নয়। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমিন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
