BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৫
আজকের সর্বশেষ সবখবর

এনসিপির ১২৫ প্রার্থীর মধ্যে নারী ১৪ জন


ডিসেম্বর ১০, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে দলের মনোনীত ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এই তালিকায় নারী প্রার্থী রয়েছেন ১৪ জন। তাদের মধ্যে ডা. তাজনূভা জাবীন, ডা. তাসনিম জারা এবং ডা. মাহমুদা আলম মিতু পরিচিত মুখ।

এক নজরে দেখে নিন এনসিপির নারী প্রার্থীরা

​১. মনিরা শারমিন (নওগাঁ-৫)

২. দিলশানা পারুল (সিরাজগঞ্জ-৩)

৩. দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি) (সিরাজগঞ্জ-৪)

৪. ডা. মাহমুদা আলম মিতু (ঝালকাঠি-১)

৫. তানহা শান্তা (ময়মনসিংহ-১১)

৬. ডা. তাসনিম জারা (ঢাকা-৯)

৭. নাহিদা সারওয়ার নিভা (ঢাকা-১২)

৮. ডা. তাজনূভা জাবীন (ঢাকা-১৭)

৯. ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ (ঢাকা-২০)

১০. সৈয়দা নীলিমা দোলা (ফরিদপুর-৩)

১১. ইসরাত জাহান বিন্দু (চাঁদপুর-২)

১২. অ্যাডভোকেট হুমায়রা নূর (নোয়াখালী-৫)

১৩. সাগুফতা বুশরা মিশমা (চট্টগ্রাম-১০)

১৪. অ্যাডভোকেট মনজিলা সুলতানা (খাগড়াছড়ি)

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।