BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৭
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে নিখোজেঁর ৩ দিন পর পুকুর মিলল আবিদুরের মরদেহ


সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ পৌর এলাকার আক্রমপুর এলাকায় একটি পুকুর থেকে নিখোজের ৩ দিন পর মিলল আবিদুর রহমান নামের এক যুবকের লাশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে।

মৃত আবিদুর রহমান (৩৫) শহরের পার্শ্ববর্তী আনমনু গ্রামের মৃত মাতাল আলীর ছেলে। এটা স্বাভাবিক না অস্বাভাবিক মৃত্যু এ নিয়ে মূখরোচক আলোচনা চলছে। পরিবারের দাবী কেউ পরিকল্পিতভাবে আবিদুর রহমানকে হত্যা করে লাশ গুম করার উদ্দ্যেশে ওই পুকুরে ফেলে রাখে।

স্থানীয় সুত্রে জানা যায়, পৌর শহরের আনমনু গ্রামের মৃত মাতাব আলীর ছেলে আবিদুর রহমান (৩৫) গত ৩ দিন আগে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। বাড়ীর লোকজন বিভিন্ন জায়গায় খোজাঁখুজি করেও তার সন্ধান পায়নি। এ ব্যাপারে থানায় কোন জিডি করা হয়নি। মঙ্গলবার সকালে আক্রমপুর এলাকার নুরুল গণি চৌধুরী সোহেল এর বাড়ির লোকজন তাদের পুকুরে একটি লাশ ভাসমান দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ওসি (তদন্ত) দুলাল মিয়া ও এসআই সাদরুল আমীনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবিদুরের মৃতদেহ উদ্ধার করেন। পরে ছুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন।

এসআই সাদরুল আমীন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানাযাবে। নিহতের পরিবারের দাবী আবিদুর রহমান পুর্ব আক্রোশে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এবং লাশ গুম করতে ওই পুকুরে ফেলে দেয়া হয়েছে। এ ব্যাপারে তারা আইনের সহযোগিতা কামনা করছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।