সিলেটে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন মামলার আসামী যুবলীগ সভাপতি আকমল আলী মালাই। তার বিরুদ্ধে মামলা থাকলেও গত প্রায় এক বছর ধরে তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। অথচ পুলিশ তাকে খোঁজে পাচ্ছেনা।
তিনি নগরীর ২৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা আকমল আলী মালাই। এখনো প্রকাশ্যে শুধু ঘুরেই বেড়াচ্ছেন না। তার বিরুদ্ধে নানা অপতৎপরতার অভিযোগ উঠেছে।
জানা যায়, গেল বছর ৪ আগস্ট দক্ষিন সুরমার ভার্থখলা মসজিদের সামনের রাস্তায় আওয়া লীগ সরকারের দমন পীড়নের অংশ হিসাবে পুলিশের সাথে মিলে সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা চালায়।
ওই হামলারা ঘটনায় দক্ষিণ সুরমা থানায় উত্তর ভার্থখলার চান্দ আলীর ছেলে কামাল আহমদ বাদী হয়ে ওই বছরের ২ সেপ্টেম্বর একটি মামলা (নং ০২/১৪৭) দায়ের করেন।
এই মামলার ১০নং আসামী খোজারখলা এলাকার আকমল আলাী মালাই। তিনি ২৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এমনকি কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ২৫নং ওয়ার্ডে তিনি দলটির পক্ষে না না তৎপরতায় সক্রিয়।
এই মামলার আসামী আকমল আলী মালাইসহ অন্যান্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে জানিয়ে দক্ষিণ সুরমা থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মিজানুর রহমান বলেন, মামলাটির তদন্ত চলছে। ৫/৬ জন আসামী গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারেও পুলিশ তৎপর।
