BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৩
আজকের সর্বশেষ সবখবর

‘বিয়ে করতে চাই না তবে একজন সঙ্গী চাই’


জুন ১৩, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিব্যা দত্ত। বলিউডের অন্যান্য জনপ্রিয় তারকার মতো বিয়ে করতে চান না তিনি। কিন্তু একজন ভালো সঙ্গীর খোঁজে রয়েছেন এই অভিনেত্রী।

অভিনেত্রী দিব্যা দত্ত হিন্দি রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যদি একজন ভালো সঙ্গী খুঁজে পাই, তাহলে বিয়ে করতে আমার আপত্তি নেই।

তবে জীবন একা থাকলেও সুন্দরভাবে চলে। অকার্যকর একটি সম্পর্কে থাকার চেয়ে নিজের সঙ্গে সময় কাটানো অনেক বেশি মূল্যবান। সম্পর্কের জন্য নিজেকে ছোট না করে নিজেকে ভালোবাসা আরও জরুরি।’
দিব্যা জানান, ‘অনেক পুরুষের মনোযোগ পেয়েছেন এবং সেটি তিনি উপভোগও করেছেন।

তবে সম্পর্কের মূল সৌন্দর্য হলো গভীর যোগাযোগ- যেখানে অনুভব করা যায়, কেউ সত্যিই আপনার পাশে আছে। এমন অনেক বন্ধু আছে যাদের উপস্থিতিতে আমি পরিপূর্ণ অনুভব করি। আর নিজের জন্য আমি নিজেই যথেষ্ট।’
তিনি আরও বলেন, ‘আমি বিয়ে করতে চাই না, তবে এমন একজন সঙ্গী চাই, যার সঙ্গে ভ্রমণে যেতে পারি।

আর যদি সেটাও না হয়, তাহলেও আমি পুরোপুরি সুখী। এমন একটা সময় ছিল, যখন মনে করতাম সঙ্গী ছাড়া জীবন অসম্পূর্ণ। এখন বুঝি, সেটা ভুল ধারণা ছিল। এখন আর আমি আমার অনুভূতি বাইরে প্রদর্শন করি না।’

দিব্যাকে সর্বশেষ দেখা গেছে ‘ছাবা’ ছবিতে।

লক্ষ্মণ উতেকর পরিচালিত এই ছবিতে ছত্রপতি শম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল, সম্রাট ঔরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্না এবং ইয়েসুবাই ভোঁসলের চরিত্রে ছিলেন রশ্মিকা মান্দান্না। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। বিশ্বব্যাপী আয় করেছে ৮০৭.৮৮ কোটি টাকা এবং বর্তমানে এটি নেটফ্লিক্সে স্ট্রিম হচ্ছে।

দিব্যার পরবর্তী প্রজেক্ট হলো ‘নাস্তিক’। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন অর্জুন রামপাল, ইহানা ধিলোঁ এবং হর্ষালি মালহোত্রা। ছবিটি পরিচালনা করছেন শৈলেশ ভার্মা। তবে এখনও ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।