BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৮
আজকের সর্বশেষ সবখবর

আজ শ্রীলঙ্কায় যাচ্ছেন বাংলাদেশ দলের ১০ সদস্য


জুন ১২, ২০২৫ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর শুরু হচ্ছে আজ। সফরের অংশ হিসেবে দুই ধাপে দেশ ছাড়ছেন খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টা ৫৫ মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবেন দলের ১০ সদস্য। এই বহরে থাকবেন খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের কিছু অংশ।

বাকি সদস্যরা আগামীকাল (১৩ জুন) দেশ ছাড়বেন।
সফরের সূচি অনুযায়ী, ১৭ জুন টেস্ট দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে অনুষ্ঠিত হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।