BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৯
আজকের সর্বশেষ সবখবর

দেশের মাঠে স্বপ্নের মতো অভিষেক হামজার


জুন ৪, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : দেশের মাটিতে স্বপ্নের মতো অভিষেক হামজা চৌধুরীর। প্রথমবারের মতো বাংলাদেশের মাঠে খেলতে নেমে গোল পেয়েছেন তিনি।

ভুটানের বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটে অভিষেক গোল পেয়েছেন হামজা। জামাল ভূঁইয়ার কর্ণার কিক থেকে হেডে গোলটি করেন লেস্টার সিটির মিডফিল্ডার।

এক গোলে এগিয়ে থাকা বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণও নিয়েছে। এর আগে ভারতের বিপক্ষে গত মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। ওই ম্যাচেই অভিষেক হওয়ার সম্ভাবনা ছিল ফাহমিদুল ইসলামের। কিন্তু সেদিন হয়নি তার। আজ ঢাকা জাতীয় স্টেডিয়ামে ইতালিয়ান প্রবাসী ফুটবলারের অভিষেক হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।