BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৩
আজকের সর্বশেষ সবখবর

আনচেলোত্তির ব্রাজিলে নেই নেইমার


মে ২৭, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : গতকালই স্পেন থেকে ব্রাজিলে পা রাখেন কার্লো আনচেলোত্তি। রাজসিকভাবে ব্রাজিলিয়ানরা ইতালিয়ান এই কোচকে বরণ করে নেয়। সেলেসাওদের মাটিতে পা রাখার কয়েক ঘণ্টার ব্যবধানে ব্রাজিলের কোচ হিসেবে প্রথমবার দল ঘোষণা করেছেন আনচেলোত্তি।

জুনের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ে ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের জন্য ২৫ সদস্যের দলে জায়গা হয়নি নেইমারের।

সদ্যই ইনজুরি থেকে ফেরায় এই তারকাকে নিয়ে হয়তো ঝুঁকি নিতে চাননি ব্রাজিলের নতুন কোচ। জায়গা হারিয়েছেন আরেক ফরোয়ার্ড রদ্রিগোও।

তবে দীর্ঘদিন পর দলে ফিরেছেন মিডফিল্ডার কাসেমিরো। রিয়াল মাদ্রিদে আনচেলোত্তির অধীনে খেলার অভিজ্ঞতা আছে ৩৩ বছরের এই মিডফিল্ডারের।

আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে আছেন রাফিনিয়া, রিচার্লিসনরা।

ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন, বেন্তো, হুগো সৌজা; রক্ষণ : সান্দ্রো, দানিলো, ওরটিজ, ওয়েসলি, আলেক্সান্দ্রো, বেরালদো, অগোস্তো, ভ্যান্দারসন; মধ্যমাঠ: আন্দ্রেস পেরেইরা, আন্দ্রি সান্তোস, ব্রুনো গিমারেস, কাসেমিরো, এদেরসন, গারসোন;
আক্রমণ: অ্যান্তোনি, এস্তেভো, মার্তিনেল্লি, ম্যাথিউস কুনহা, রাফিনিয়া, রিচার্লিসন, ভিনিসিয়ুস। সিবিএফ

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।