BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩২
আজকের সর্বশেষ সবখবর

ধোপাজান-চলতি নদী থেকে বালু বোঝাই নৌকাসহ আটক ৩


ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার ইজারাবিহীন ধোপাজান-চলতি নদীতে অভিযান চালিয়ে তিনটি বালু বোঝাই নৌকাসহ তিন জনকে আটক করেছে নৌপুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত ধোপাজান-চলতি নদীতে সিলেট অঞ্চলের নৌ পুলিশ সুপারের নিদের্শনা এই অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জের টুকের বাজার নৌ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম খান।

জানা যায়, ধোপাজান-চলতি নদীতে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু খেকোরা নৌকায় বালু বোঝায় করা অবস্থায় নৌকা আটক করে। এসময় তিন জনকে আটক করা হয়েছে।

এ সত্যতা নিশ্চিত করে টুকের বাজার নৌ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম খান বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।