BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০২
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


জানুয়ারি ২৫, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টায় মাধবপুর থানার এএসআই আতিকুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগদীশপুর তেমুহনিয়া এলাকায় অভিযান চালিয়ে আদালত কর্তৃক ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত মো: বাবু খানকে গ্রেফতার করেন।

সে উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুরা গ্রামের মো: আহাদ খানরে পুত্র।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, মো: বাবু খান আদালত কর্তৃক করাত কল আইনের বিধিমালা ২০১২ সালের ৩ (১) এবং ১২ ধরা মূলে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত হয়ে পলাতক ছিল। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ প্রকৃয়াধীন আছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।