BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:২৯
আজকের সর্বশেষ সবখবর

নতুন ছবি পোস্ট দিয়ে যে ইঙ্গিত দিলেন শাবনূর


জানুয়ারি ১৩, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : সিনেমা ছেড়েছেন অনেক বছর আগে। এরপর বিভিন্ন সময়ে ফেরার খবরে শিরোনাম হন শাবনূর। বিরতি কাটিয়ে গত বছর তিনটি চলচ্চিত্রে অভিনয়ের খবর দিয়ে নতুন করে আলোচনায় আসেন ঢালিউডের তুমুল জনপ্রিয় এই নায়িকা।

দেশে এসে সশরীরে সিনেমার মহরত অনুষ্ঠানেও উপস্থিত হন তিনি। এরপর ফের চলে যান অস্ট্রেলিয়ায়। দীর্ঘদিন পর নতুন রূপে হাজির হয়ে একবাক্যে বিশেষ বার্তা দিলেন তিনি।

ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন ফসিলস ব্যান্ডের বেসিস্টফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন ফসিলস ব্যান্ডের বেসিস্ট
সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করে শাবনূর লিখেছেন, ‘নতুন বাস্তবতাকে আলিঙ্গন করে হাসিমুখে সামনে এগিয়ে যাওয়া।’ তার এমন লেখা দেখে বোঝাই যাচ্ছে, জীবনে নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী। মন্তব্যে শাবনূরের ছবির প্রশংসা করেছেন তার ভক্ত অনুরাগীরা।

শাবনূরের তিন সিনেমার মধ্যে রয়েছে চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’, আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ এবং এখনো ভালবাসি’ নামের আরও একটি সিনেমা। তবে ঘোষণার বছর পেরিয়ে গেলেও এখনও কোনো সিনেমার শুটিং শুরু হয়নি। অস্ট্রেলিয়া ফিরে যান নায়িকা। সেসময় জানা যায়, পুরোপুরি ফিট হয়েই শুটিংয়ে নামবেন তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।