BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩২
আজকের সর্বশেষ সবখবর

মার্চেই দেশে ফিরবেন শেখ হাসিনা


জানুয়ারি ৯, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেলের একটি ভিডিও বার্তা সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিও বার্তায় তাকে বলতে শোনা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্চ মাসের মধ্যেই দেশে ফিরবেন। তবে কখন, কিভাবে ফিরবেন তার কিছুই বলেননি তিনি।

ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়া ২৫ সেকেন্ডর ভিডিওতে এমন দাবি করেছেন শফিউল আলম চৌধুরী নাদেল।

ভিডিও বার্তায় নাদেল বলেন, ‘আজকে শুধু এই দেশের মানুষ নয়, এই উপমহাদেশ হুমকির মধ্যে পড়েছে। আমাদের প্রত্যাশা, আমাদের দেশে আগামী এক মাসের মধ্যে একটি পরিবর্তন হতে যাচ্ছে। এবং এই বিষয়টি নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইনশাআল্লাহ্ মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসবেন।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।