BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৪১
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৬টি ভারতীয় গরু আটক


জানুয়ারি ৮, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ৬টি ভারতীয় গরু আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (০৮ জানুয়ারী) ভোর ৬টায় গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর উপজেলা রাজবাড়ী ফুটবল খেলার মাঠ এলাকায় এই অভিযান সম্পন্ন করে।

পুলিশের টহল টিম গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে কথিত সামাদ-আরমান এর সহযোগীরা ৬টি ভারতীয় চোরাচালান বাজারে প্রবেশের প্রাক্কালে অভিযান পরিচালনা করে আটক করা হয় এই পশুগুলো। সাথে থাকা চোর চক্রের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে চালান বহর রেখে পালিয়ে যায়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বদিউজ্জামান বলেন,পুলিশ চোরাচালান বন্দে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ৬টি গরু আটক করা হয়েছে। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।