বিডিসিলেট ডেস্ক : টাঙ্গাইলের মধুপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বড়বাইদ এতিমখানার ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়বাইদ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুরের হাফেজ হাবিবুর রহমান (২০) ইমাম, টাঙ্গাইলের নাগরপুরের হাফেজ হাসান শিরাজী (১৮) মুয়াজ্জিন। বিষয়টি নিশ্চিত করেন বেরিবাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো কাবিল উদ্দিন।
পুলিশ জানায়, বুধবার ভোরে বড়বাইদ এতিমখানা থেকে ইমাম ও মুয়াজ্জিন মোটরসাইকেল নিয়ে মসজিদে যাওয়ার সময় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বড়বাইদ এলাকায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
