BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১৫
আজকের সর্বশেষ সবখবর

ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


ডিসেম্বর ১৩, ২০২৪ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সোহেল সিকদার (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সোহেল টুঙ্গিপাড়া পৌরসভার গিমাডাঙ্গা ৭নং ওয়ার্ডের আনোয়ার হোসেন শিকদারের ছেলে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা পূর্বপাড়া বিএডিসি সেচ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা পূর্বপাড়া বিএডিসি সেচ প্রকল্পের পশ্চিম পাশে বৈদ্যুতিক পিলারে ট্রান্সমিটার চুরি করিতে যায় সোহেল সিকদার। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

টুঙ্গিপাড়া থানার ওসি জানান, রাতে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০-শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে এসে দুর্ঘটনার শিকার হয়ে ওই যুবক মারা যায়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।