BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০২
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ সংগঠনের কেউ সরকারি চাকরিতে যুক্ত হতে পারবে না: আসিফ


অক্টোবর ২৪, ২০২৪ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : নিষিদ্ধ সংগঠনের কেউ প্রজাতন্ত্রের কর্মে যুক্ত হতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

আসিফ বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবে না। যেসব নিয়োগ এখনো প্রক্রিয়াধীন আছে সেখান থেকেও তাদের বাদ দেওয়া হবে। পরবর্তী সার্কুলারে শূন্যপদে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, ফলে আসন্ন সার্কুলারগুলোতে সংখ্যাগত দিক থেকে অধিক সংখ্যক প্রার্থীর নিয়োগের সুযোগ তৈরি হবে। ঘুষ দিয়ে নিয়োগ বাণিজ্য বন্ধে সরকার বদ্ধপরিকর। নিয়োগের জন্য ঘুষ দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকুন।

প্রসঙ্গত, বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক গেজেটের মাধ্যমে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়।

সম্প্রতি একাধিক নিয়োগ প্রক্রিয়া থেকে ছাত্রলীগ সংশ্লিষ্টদের বাদও দেওয়া হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।